September 13, 2026, 5:45 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মুকসুদপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা: ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মো: রাজু মিয়া

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে আয়োজিত হলো ২০২৫ সালের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। শনিবার (২০ ডিসেম্বর) সকালে বাটিকামারী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে মুকসুদপুর উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে।

বাটিকামারী ইউনিয়নের সামাজিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মন্ডল, হল কন্ট্রোলার নিরানজন পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্য সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালীসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত একজন করে শিক্ষার্থীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

তারা আরও জানান, এটি আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/