September 16, 2026, 1:33 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার।

Reporter Name

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার।

মানিকগজ্ঞ জেলা প্রতিনিধিঃ মোঃ সুমন মিয়া।

“দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর মাঠ পর্যায়ে প্রয়োগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস কে এম তোফায়েল হাসান। এতে বিচার প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য 👉রাখেন ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মারুফ আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আসাদ মো. মাহমুদুল ইসলাম এবং লিগ্যাল এইড অফিসের বিচারক দুরাকসা জাহান প্রিয়ংকা।
বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরে মামলা-মোকদ্দমার পরিবর্তে আপোষ ও মীমাংসার মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ এবং লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫-এর কার্যকর মাঠ পর্যায়ের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
এসময় পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করে সাধারণ মানুষের আইনি সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/