September 15, 2026, 9:33 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

আজ ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সফলতা অর্জনকারী কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে জানা যায়, জিএমপি’র কোনাবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিএমপি সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখিত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম) সদর জোন, ওসি সদর, ওসি কোনাবাড়ী, ওসি কাশিমপুরসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। তারা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাদক উদ্ধার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিএমপি সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/