September 15, 2026, 11:26 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মাগুরার সাজিয়াড়া ঢালের রাকিব হোটেলে অনিয়মের জন্য ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name

মাগুরার সাজিয়াড়া ঢালের রাকিব হোটেলে অনিয়মের জন্য ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

ইসরাইল হাসান
মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরা শহরের সাজিয়ারা এলাকায় রাকিব হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, নিষিদ্ধ রঙের ব্যবহার এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা। নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ১৬ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১.৩০ টার সময় পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স রাকিব হোটেলে এসব অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাককে এই জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে খাবার। মেঝেতে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য রাখা হয়েছে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার কোনো চিহ্ন নেই। ব্যবহৃত টয়লেটে সাবান বা হাত ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর যথাযথভাবে হাত না ধুয়েই রান্নার কাজে যুক্ত হচ্ছিলেন। এ ছাড়া খাবারে নিষিদ্ধ ও অননুমোদিত রঙ ব্যবহার করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে রক্ত ও জীবাণুযুক্ত কাঁচা মাছ ও মাংস একই স্থানে সংরক্ষণ করা হচ্ছিল। যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী বলেন, রান্না ও সংরক্ষণ প্রক্রিয়ায় মৌলিক স্বাস্থ্যবিধি মানা হয়নি। এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। মাগুরা জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/