September 15, 2026, 9:30 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ময়মনসিংহে জমকালো আয়োজন “নাচের উঠোন ৫” রবিন হোসেন ময়মনসিংহ সদর প্রতিনিধি

Reporter Name

ময়মনসিংহে জমকালো আয়োজন “নাচের উঠোন ৫”

রবিন হোসেন ময়মনসিংহ সদর প্রতিনিধি

সংস্কৃতি চর্চা ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ময়মনসিংহ মডার্ন ডান্স ফেডারেশন। সংগঠনটির উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত নৃত্যানুষ্ঠান “নাচের উঠোন ৫” অনুষ্ঠিত হয়েছে গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট ও সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব আবু জাফর মোঃ রাশেদ (মিলন)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক অব ফাইন আর্টস, ময়মনসিংহ-এর পরিচালক জনাব নাজমুল হক লেলিন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেতুবন্ধন কল্যাণ সমিতির সভাপতি জনাব জয়ীতা তনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যুব কাউন্সিলর জনাব মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শেখ আলী হোসেন রনি বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ভরের চেতনা এবং সভপতি, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখা।এবং ময়মনসিংহ মডার্ন ডান্স ফেডারেশনের আহ্বায়ক জনাব রাশিদুল হাসান রবিন, সাবেক সভাপতি জনাব মেহেদী হাসান রাব্বি, যুগ্ম-আহ্বায়ক জনাব রাইয়ান খান ধ্রুব এবং সদস্য সচিব জনাব শান্ত দাস সকাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসন্তি বাংলা প্রডাকশন হাউসের সভাপতি জনাব আলী রোকন।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দেশীয় সংস্কৃতি ও আধুনিক নৃত্যের সমন্বয়ে সাজানো এই আয়োজন ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সবমিলিয়ে “নাচের উঠোন ৫” হয়ে উঠেছিল প্রাণবন্ত, আনন্দঘন ও সাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/