September 13, 2026, 4:44 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, অস্ত্র, রাজনৈতিক, ধর্ষণের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত ও প্রসিকিউশন মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত দুই আসামি নিলুফা (৩৫) ও মো. বিল্লাল হোসেন সরকার (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়া রাজনৈতিক মামলার (ডেভিল হান্ট) এজাহারভুক্ত আসামি আবু তালেব আসাদ (২২), ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. সুজন মিয়া (৩৭) এবং অস্ত্র মামলার এজাহারভুক্ত চার আসামি—মো. রাসেল হোসেন রাকিব (৩৩), মো. আসিফ মিয়া (৩৩), মো. রাকিব হোসেন (২৯) ও মো. আলাল (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন আসামি আ. রহমান ওরফে বিল্লাল হোসেন (৩২), সিআর পরোয়ানাভুক্ত আসামি সাগরিকা খাতুন স্মৃতি, জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম আজাদ (৫১) এবং প্রসিকিউশন মামলার দুই আসামি মো. শাহিন (২৪) ও মো. মোতাহার মিয়া (২৮)-কেও আটক করা হয়।

বাসন থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার এজাহারভুক্ত, পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বাসন থানা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়ে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেছেন।

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশের জন্য প্রস্তুত সংবাদ



https://www.facebook.com/share/1HLvQCbic1/