বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত ।
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বিএনপির উদ্যোগে এ উপলক্ষে একটি গণমিছিলের আয়োজন করা হয়।
গণমিছিলটি বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষীকোল বাজারে এসে পথসভায় রূপ নেয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি বলেন, বিএনপি সরকারের সময় গ্রহণ করা কিছু উন্নয়নমূলক উদ্যোগ এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হয়ে এসব অসমাপ্ত কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা এবং বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এডভোকেট শরিফুল হক মুক্তা, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ ইসাহক আলী, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, যুগ্ম আহ্বায়ক ইমান আলী, আবু বকর সিদ্দিক প্রধান এবং আব্দুস সাত্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, সদস্য সচিব আজাদ আহমেদসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক।