July 31, 2026, 12:55 pm
শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ

বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হয়েছেন এম আর ইসলাম স্বাধীন।

মোঃ আসাদুল ইসলাম ,স্টাফ রিপোর্টারঃ

মাল‌তিনগ‌রের বা‌সিন্দা এম আর ইসলাম স্বাধীন।

বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হয়েছেন এম আর ইসলাম স্বাধীন।

জেলা প্রতিনিধ আসাদুল ইসলাম (এরশাদ) বগুড়া

তিনি ছাত্রদল সাবেক নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে আছেন। সরকার নিয়োগ দেওয়ার পর তিনি মঙ্গলবার (১৯ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত এক সরকারি গেজেটে ১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এদিকে দায়িত্ব নেওয়ার পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সবাইকে নিয়ে বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলবেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/