March 14, 2026, 4:22 am
শিরোনাম:
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড কেনো ৩ পার্বত্য জেলা পরিষদে নির্বাচন চায় স্থানীয় জনগণ আলীকদমে পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত প্রায় সাড়ে ৪০০ সদস্য। আলীকদমে শ্রমিকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আলীকদমে তামাকের তন্দুলে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৫০০ পিস তামাকের আটি — ক্ষতি প্রায় ৩ লাখ টাকা। লিগ্যাল নোটিশ ব্যাংকের চেক সংক্রান্ত বিষয় : ব্যবসার জন্য টাকা নিয়ে ব্যাংকের চেক দিয়েছিল ব্যাংকে টাকা নেই সেই জন্য লেগাল নোটিশ পাঠানো হয়েছে প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় বৈঠকে গোপালগঞ্জ-১ এর এমপি সেলিমুজ্জামান সেলিম মোঃ রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুরে শাহানা ফিলিং স্টেশন এর সামনে ইজিবাইক,সিএনজি,ট্রাক এর ত্রিমুখী রৌমারীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন: গুণগত মান বজায় রাখার কড়া নির্দেশ ওসমানীনগরে ডিবির অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ আটক

প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় বৈঠকে গোপালগঞ্জ-১ এর এমপি সেলিমুজ্জামান সেলিম মোঃ রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

Reporter Name

প্রশাসনের সঙ্গে প্রথম সমন্বয় বৈঠকে গোপালগঞ্জ-১ এর এমপি সেলিমুজ্জামান সেলিম

মোঃ রাজু মিয়া, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 

গোপালগঞ্জের সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সমন্বয় সভায় মিলিত হয়েছেন। মুকসুদপুর উপজেলা বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সরকারি প্রকল্পের বাস্তব অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। নবনির্বাচিত এমপি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আসিক কবির। এতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করেন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মুকসুদপুর উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/