September 14, 2026, 5:46 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ‘কালা পাহাড়’ গ্রেপ্তার

Reporter Name

পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ‘কালা পাহাড়’ গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ গ্রাম হেরোইনসহ সোহেল ওরফে ‘কালা পাহাড়’ নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিল এই সোহেল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার একটি চৌকস দল কলের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ওরফে কালা পাহাড় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সোহেল ওরফে কালা পাহাড় দীর্ঘদিন ধরে পূবাইল ও আশপাশের এলাকায় মাদক কারবারের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৭টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, মাদক ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পূবাইল অঞ্চলে অপরাধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “আটককৃত সোহেল ওরফে কালা পাহাড় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/