September 15, 2026, 11:26 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পাহাড়ি জনপদে হঠাৎ উপস্থিতি — বান্দরবানের লামা-আলীকদমে দেখা মিলল এমপি হাসনাত আবদুল্লাহর।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

পাহাড়ি জনপদে হঠাৎ উপস্থিতি — বান্দরবানের লামা-আলীকদমে দেখা মিলল এমপি হাসনাত আবদুল্লাহর।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

বান্দরবানের পাহাড়ি জনপদে আকস্মিকভাবে দেখা মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-এর। রোববার তাকে বান্দরবান জেলার- লামা ও আলীকদম উপজেলায় ঘুরে বেড়াতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তিনি ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরবর্তীতে আলীকদম বাজার এলাকায় ঘুরতে দেখা যায়। সে সময় তিনি ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি ও মুখে মাস্ক পরে ছিলেন এবং তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন।

স্থানীয়দের মধ্যে তার আকস্মিক উপস্থিতি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। তবে কেন তিনি এ পাহাড়ি এলাকায় এসেছিলেন— এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারেননি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মোঃ নাজমুল হোসেন জানান, দলের পক্ষ থেকে এ সফর সম্পর্কে আগে কোনো ধরনের সাংগঠনিক তথ্য তাদের জানানো হয়নি।

অপরদিকে আলীকদম উপজেলা এনসিপির সমন্বয়কারী আলী হায়দার রাব্বি বলেন, পরে তিনি এ সফরের বিষয়টি জানতে পারেন। তিনি জানান, বিকালে আলীকদম বাজার পরিদর্শন শেষে উপজেলার ৪নং করুকপাতা ইউনিয়নের একটি বাজার ঘুরে সড়ক পথে নিজ গন্তব্যে রওনা দেন হাসনাত আবদুল্লাহ।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচির সংশ্লিষ্টতা ছিল না।



https://www.facebook.com/share/1HLvQCbic1/