September 14, 2026, 6:23 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা।

Reporter Name

পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।

বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির -কার্যালয়ে সাধারণ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে।

এতে-উপস্থিত ছিলেন
আলীকদম একদম সদর ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের মেম্বার -জনাব আব্দুল মতিন।

জনাব, জসীমউদ্দীন,প্রধান শিক্ষক
মৈত্রী জুনিয়র হাই স্কুল।

সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও, পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি, মোঃ আবুল হাসেম কোম্পানি। অত্র কমিটির সদস্যবৃন্দ সহ-ও ব্যবসায়ীরা,উপস্থিত ছিলেন।

গত ১৩ জুন (শনিবার) সমিতির আহ্বায়ক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ জুন রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৫ জুন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৮ জুন একই সময়ে মনোনয়নপত্র দাখিল গ্রহণ করা হবে।

এরপর ২০ জুন মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ, ২৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহার এবং একই দিনে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনের মাধ্যমে সমিতির ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন প্রচার সম্পাদক এবং ৪ জন সদস্য/মেম্বার নির্বাচিত হবেন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/