September 14, 2026, 4:39 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পবিত্র বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

শিরোনাম:

সংবাদ মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুর | ২১ ডিসেম্বর ২০২৫:
পবিত্র বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে আজ রোববার সকাল ১১টা ০০ মিনিটে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে গাজীপুর মহানগরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। তিনি সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে গ্রহণ করেন এবং পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি পবিত্র বড়দিন উপলক্ষে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌধুরীসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি বাংলাদেশ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং গাজীপুর মহানগরে অবস্থিত বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহ ণ করেন।
সভায় বড়দিন উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/