September 15, 2026, 10:15 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পড়াশোনার খোজ খবর নিতে এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে ইউএনও, ঘন্টাব্যাপী দিলেন নানা পরামর্শ

Reporter Name

পড়াশোনার খোজ খবর নিতে এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে ইউএনও, ঘন্টাব্যাপী দিলেন নানা পরামর্শ

ইসরাইল হাসান আপন
মাগুরা জেলা প্রতিনিধি:

আসন্ন ২১ এপ্রিল ২০২৬ তারিখে সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণের সুযোগ পাওয়া পরীক্ষার্থীদের পড়াশোনার খোজ খবর নিতে পরীক্ষার্থীদের বাড়িতে হঠাৎই উপস্থিত হয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা।

০৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামের বেশ কয়েকজন পরীক্ষার্থীদের বাড়িতে ঘন্টাব্যাপী নানান পরামর্শ ও দিকনির্দেশনা দিতে দেখা যায় তাকে। এসময় পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথেও মতবিনিময় করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, শ্রীপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আলহাজ্ব বিশ্বাস জানান, প্রায় একঘন্টাব্যাপী ইউএনও স্যার আমাকে এসএসসি পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট গুলোতে কিভাবে ভালো ফলাফল করা যাবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। স্যারের এমন সহজ পরামর্শে আমি অনেকটা অনুপ্রানিত হয়েছি।

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক আলিম বিশ্বাস জানান, এই প্রথম দেখলাম একজন ইউএনও এভাবে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়িতে এসে পড়াচ্ছেন। তার এমন কাজে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় আরো অনুপ্রেরণা পাবে। আমরা অনেক খুশি।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম জানান, প্রশাসনিক কাজের ব্যস্ততা শেষে এসএসসি পরিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী করতে সরাসরি পরীক্ষার্থীদের বাড়িতে এসে তাদের এবং অভিভাবকদের খোজ খবর নিচ্ছি। আশা করি তারা এই উদ্যোগ থেকে পড়াশোনায় মনোযোগী হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই শ্রীপুরের পড়াশোনার মান আরো উন্নত জায়গায় নিয়ে যেতে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/