September 16, 2026, 4:09 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নাইক্ষ্যংছড়ির বাইশারিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নুরুল আবছার| বান্দরবান জেলা প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির বাইশারিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নুরুল আবছার| বান্দরবান জেলা প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ২টায় বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের সামনে নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার) ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন–এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি অনলাইন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক শিহাব উদ্দিন।

এ সময় পার্বত্য বান্দরবানের বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, শীতের তীব্রতায় পাহাড়ি জনপদে মানুষের জীবনযাত্রা যখন কঠিন হয়ে পড়ে, তখন এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে মানবিক সংগঠনগুলোর এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াস সমাজে সহমর্মিতা ও মানবতার বার্তা পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/