September 15, 2026, 9:30 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ঢাকা Savar-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “গুণী সার্ভেয়ার সম্মাননা ও মিলন মেলা–২০২৬”। ৬৪ জেলা

Reporter Name

ঢাকা Savar-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “গুণী সার্ভেয়ার সম্মাননা ও মিলন মেলা–২০২৬”। ৬৪ জেলা

সার্ভেয়ার-আমিন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সারাদেশের সার্ভেয়ার-আমিনদের এক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গৌরিপুর এলাকায় অবস্থিত Safer Hotel & Resort Limited-এ দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সার্ভেয়ার-আমিনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।
বিকেলে অনুষ্ঠিত সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Md. Shahidul Islam। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Partha Sarathi Dey। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসাইন স্যার, নুর আলম সবুজ স্যার, নাজমুল স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসাহক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Md. Atik Hasan Mondol এবং সঞ্চালনা করেন Md. Nazmul Haque।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব, যেখানে দেশের বিভিন্ন জেলার গুণী, অভিজ্ঞ ও দক্ষ সার্ভেয়ার-আমিনদের পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। বিশেষভাবে বাংলাদেশের সেরা ১০ জন সার্ভেয়ারকে ক্রেস্ট, সনদপত্র ও স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনায় সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভুল পরিমাপ নিশ্চিতের মাধ্যমে তারা সমাজে ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আতিক হাসান মন্ডল বলেন, সার্ভেয়ারদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিবছর এই সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সার্ভেয়ারদের জন্য আইনি সহায়তা, আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, তিন প্রজন্ম ধরে তার পরিবার এই পেশার সঙ্গে যুক্ত থাকায় দায়িত্ববোধ থেকেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সার্ভেয়ার প্ল্যাটফর্ম গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দেশব্যাপী থেকে আগত সকল সার্ভেয়ার-আমিনদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/