মোঃ সুমন মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
আজ কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার আরসিসি (RCC) করন কাজের শুভ উদ্বোধন করা হলো।
কালিপদের বাড়ি থেকে বিপ্লবের দোকান পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ হলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব মতিয়ার রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই প্রকল্পটি ২০২৫-২০২৬ অর্থ বছরের কাবিটা প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে।
ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে এই জনকল্যাণমূলক কাজটি শুরু করার জন্য।