September 14, 2026, 6:25 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গাবতলীতে দুঃস্থদের মাঝে গরু ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

Reporter Name

স্টাফ রিপোর্টার( বগুড়া) গাবতলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন মন্ডল

দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার-এর আর্থিক সহযোগিতায় বগুড়ার গাবতলীতে দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গরু ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে ১০টি গরু এবং উপজেলার ২০টি স্কুলের ৯৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু এবং সংগঠনের বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদুর রহমান বাপ্পি। এ সময় আরও উপস্থিত ছিলেন নাড়ুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সম্রাট হোসেন, প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, জিয়াউর রহমান জেবু, সোহাগ সরকার, রাসেল সরকার, মতিউর রহমান মতিসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/