September 16, 2026, 4:09 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গাজীপুর–৪ জাতীয় পার্টির প্রার্থী এনামুল কবির (এনাম মাস্টার)-এর গণসংযোগ ও ভোট প্রার্থনা।

মাসুদুর রহমান প্রতিনিধি কাপাসিয়া গাজীপুর

গাজীপুর–৪ জাতীয় পার্টির প্রার্থী এনামুল কবির (এনাম মাস্টার)-এর গণসংযোগ ও ভোট প্রার্থনা।

মাসুদুর রহমান প্রতিনিধি কাপাসিয়া গাজীপুর

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এনামুল কবির (এনাম মাস্টার) ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ সময় তিনি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে কাপাসিয়াকে উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, “কাপাসিয়াবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই জনপদকে একটি আদর্শ ও মডেল থানা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা ও জনসেবার মাধ্যমে কাপাসিয়াকে আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

কাপাসিয়ার প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও যুব উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।”
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং কাপাসিয়ার সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে তাকে বিপুল উৎসাহ ও সমর্থন জানান।

স্থানীয় জনগণ জানান, জনাব এনামুল কবির একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করেন, লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে পারলে কাপাসিয়ায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।



https://www.facebook.com/share/1HLvQCbic1/