গতকাল রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নেরবীরপলি বাজার সংলগ্ন আলম মেম্বারের বাসায় সংঘটি
বগুড়া জেলা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম (এরশাদ)
ডাকাতির ঘটনায় আজ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, নন্দীগ্রাম-কাহালু সার্কেল অফিসার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।