September 16, 2026, 1:34 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কাপাসিয়ার বারিষাবে বিএনপির বিশাল নির্বাচনী মিছিল, জনসমর্থনে মুখর বেলতলি বাজার।

Reporter Name

কাপাসিয়ার বারিষাবে বিএনপির বিশাল নির্বাচনী মিছিল, জনসমর্থনে মুখর বেলতলি বাজার।

মাসুদুর রহমান প্রতিনিধি কাপাসিয়া

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বেলতলি বাজারে আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৪ কাপাসিয়া আসনের ধানের শীষ প্রতীক-এর প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে এ প্রচারণা মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি বেলতলি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিএনপির পক্ষে নানা স্লোগানে মুখরিত করেন বাজার এলাকা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষই পারে কাপাসিয়াকে নতুন করে গড়ে তুলতে।”
নির্বাচনী প্রচারণায় বক্তারা আরও বলেন, শাহ রিয়াজুল হান্নান একজন জনবান্ধব, পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি নির্বাচিত হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিশাল মিছিল কাপাসিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয়দের মতে, এ ধরনের গণসংযোগ ও জনসমাগম স্পষ্টভাবে প্রমাণ করে—কাপাসিয়ার মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/