September 15, 2026, 9:31 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক বাদল দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুল হক বাদল বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম,নীতি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত নীতি ও আদর্শের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। তিনি জানান, এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। একারণে তিনি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান। সংবাদ সম্মেলনের শেষে মজিবুল হক বাদল বলেন,রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/