August 1, 2026, 7:25 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

ঈশ্বরদীতে, ধানের শীর্ষের নির্বাচনের জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ সংবাদ সম্মেলন

Reporter Name

ঈশ্বরদীতে, ধানের শীর্ষের নির্বাচনের জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ সংবাদ সম্মেলন

মোঃ বাবলা মোল্লা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জাতীয় নির্বাচন পরিচালনার খরচ হিসেবে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী ও ২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিঃ এর প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার সন্ধ্যায় পৌর শহরের ইস্তা মসজিদ মোড় এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুমন আলী।

রুমন আলী অভিযোগ করে বলেন, সকল নিয়ম মেনেই দীর্ঘদিন যাবৎ ঈশ্বরদীর বড়ইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লিঃ এ বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছি। রবিবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাসের নির্দেশে ঈশ্বরদী পৌর কৃষক দল নেতা আলম (ওরফে ডাকাত আলম), জামরুল ইসলাম, আলম হোসেন (২) ও শহিদুল ইসলাম চেনু সরদার সহ অজ্ঞাত কয়েকজন বিএনপি মনোনীত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন পরিচালনার খরচ হিসেবে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রায় দুই লক্ষ টাকার মালামাল (এসডিবি এলডিবি পলিথিন) লুট করে নিয়ে যায় এবং একটি ইঞ্জিন চালিত ভুটভটি গাড়ি ভাঙচুর ও চালককে মারপিট করে।

তিনি আরো বলেন, এর আগেও গত ২৮ জানুয়ারি হাসান আলী বিশ্বাসের নির্দেশে আলম ডাকাত চাঁদা দাবী করেছিলেন। বর্তমানে নিজের জীবন ও ব্যবসায়ীক নিরাপত্তা নিয়ে চরম হুমকির মুখে আছি। নির্বাচনের আগেই যদি এ ধরনের পরিস্থিতি সম্মুখীন হয় তাহলে নির্বাচন পরবর্তীতে হাবিবুর রহমান হাবিব এমপি নির্বাচিত হলে আমরা কিভাবে ব্যবসা করব। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান ভুক্তভোগী রুমন আলী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বঙ্গ মিলার্স লিঃ এ কর্মরত কর্মচারী বাচ্চু হোসেন, কোম্পানির অভ্যন্তরে মুরগি সরবরাহকারী শুভ হোসেন, ডিম সরবরাহকারী মনির হোসেনসহ অন্যান্যরা।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস জানান, এ ঘটনায় কে বা কাহারা সম্পৃক্ত তা আমার জানা নেই। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না এবং কাউকে কোন নির্দেশও দেইনি। তবে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ডাকাত আলম ও পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক জামাল মিয়া জানান, অভিযোগ পেয়ে দুপুরেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মোঃ বাবলা মোল্লা
তারিখ ১/২/২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/