September 17, 2026, 3:05 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলীকদম ও লামায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন, নির্বাচনী নিরাপত্তায় কঠোর অবস্থানে বাহিনী।

Reporter Name

আলীকদম ও লামায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন, নির্বাচনী নিরাপত্তায় কঠোর অবস্থানে বাহিনী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বাহিনীটি।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে—সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় মোট ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
সংসদীয় আসন-৩০০ (বান্দরবান) এলাকার আলীকদম ও লামা উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ০৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে।
এছাড়াও নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির K-9 ডগ স্কোয়াড ইউনিট, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/