September 16, 2026, 4:08 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এম. আব্দুল্লাহ মহোদয় প্রথম ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—
১নং সদর ইউনিয়নে ৩টি ভোটকেন্দ্র,
২নং চৈক্ষ্যং ইউনিয়নে ৩টি ভোটকেন্দ্র এবং
৩নং নয়াপাড়া ইউনিয়নে ৩টি ভোটকেন্দ্র।
এছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে আলীকদম বাজার, পানবাজার, নয়াপাড়া ও চৈক্ষ্যং এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ বা শাস্তির আওতায় আনা হয়নি বলে জানা গেছে।
উক্ত পরিদর্শন কার্যক্রমে আলীকদম থানা পুলিশ-ও আনসার সদস্য, সার্বিক সহযোগিতা প্রদান করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/