August 1, 2026, 4:50 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

আলীকদমের দুর্গম পাহাড়ি মেঠোপথে দুর্ঘটনা: পা পিছলে খাদে পড়ে ম্রো নারী গুরুতর আহত।

Reporter Name

আলীকদমের দুর্গম পাহাড়ি মেঠোপথে দুর্ঘটনা: পা পিছলে খাদে পড়ে ম্রো নারী গুরুতর আহত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

দুর্গম পাহাড়ি পথের ঝুঁকিপূর্ণ যাতায়াতের আরেকটি করুণ চিত্র উঠে এলো বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়। পাহাড়ি মেঠোপথে পা পিছলে পড়ে গিয়ে এক ম্রো নারী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকার সময়, আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রুমরং ম্রো পাড়া এলাকায়।
আহত নারীর নাম থোমনাও মুরং (৩৮)। তিনি মৃত দূক্কা মুরং-এর কন্যা এবং রুমরং ম্রো পাড়া, ২নং ওয়ার্ড, ৪নং কুরুকপাতা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থোমনাও মুরং নিজ গ্রামের বাড়ি থেকে জানালীপাড়া কালাইয়ারছড়া গ্রাম্য বাজারে চাউল ক্রয়ের উদ্দেশ্যে পাহাড়ি মেঠোপথ ধরে আসছিলেন। এ সময় দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথে হঠাৎ পা পিছলে তিনি পাহাড়ের নিচে একটি অগভীর খাদে পড়ে যান। দুর্ঘটনার সময় একটি কাঠের ধারালো টুকরা তার পেটের বাম পাশে ঢুকে পিঠের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়, ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তার শরীর থেকে কাঠের টুকরাটি বের করে প্রাথমিকভাবে সেবা প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবার থেকে আসা আহত থোমনাও মুরং-এর চিকিৎসা ব্যয়ের জন্য স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহায়তার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে ৪নং কুরুকপাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব ক্যারাত পুং মোরু এবং স্থানীয় প্রতিবেশী জনাব শেমপউ মেরুং সকলের প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানান।
পাহাড়ি এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ মেঠোপথ উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবার দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/