আলীকদমের কুরুকপাতায় ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,পাহাড়ি জনগোষ্ঠীসহ সকল সম্প্রদায়কে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীর পক্ষে আলীকদম উপজেলায় এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকা হতে দুপু ০২:০০ ঘটিকা পর্যন্ত। আলীকদম থানাধীন ৪নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজার গলিতে আলীকদম উপজেলা বিএনপি’র উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম (সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাচিং প্রু জেরী (বিএনপি মনোনীত প্রার্থী, বান্দরবান-৩০০ ও আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদল)।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জনাব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি;
জনাব আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি;
জনাব মশিউর রহমান মিটন, যুগ্ম আহ্বায়ক, বান্দরবান জেলা বিএনপি;
জনাব আরিফুল ইসলাম, সেক্রেটারি, বান্দরবান জেলা যুবদল;
জনাব খামলাই ম্রো, সাবেক চেয়ারম্যান, থানচি উপজেলা পরিষদ ও সাবেক সভাপতি, থানচি উপজেলা বিএনপি;
জনাব আবু তাহের, সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা শ্রমিকদল;
জনাব আবু বকর, সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলের জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং পাহাড়ের শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
সভায় আলীকদম উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুবদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, উলামাদল, মৎস্যজীবীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।