September 16, 2026, 4:10 am
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে স্বাগত মিছিল।

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাদুল্লাপুরে স্বাগত মিছিল।

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলামের আগামী শনিবার ২৪ জানুয়ারি সকালে পলাশবাড়ী উপজেলায় আগমন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বাদ আছর সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ স্বাগত মিছিলগুলো আয়োজন করা হয়।
মিছিলগুলোতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রতিটি ইউনিয়নে মিছিল শুরুর পর গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ডা. শফিকুল ইসলামের আগমনকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নেতৃত্বে দেশের ইসলামী আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশগুলোতে বক্তারা বলেন, ডা. শফিকুল ইসলাম একজন আদর্শবান, সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতীক। তাঁর আগমন শুধু পলাশবাড়ী নয়, বরং পুরো গাইবান্ধা জেলার ইসলামী আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তাঁরা আগামী ২৪ জানুয়ারির কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলামের পলাশবাড়ী আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সাদুল্লাপুরসহ আশপাশের উপজেলাগুলোতে দলীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/