October 28, 2026, 11:06 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name

মোঃ ফরিদ হোসেন গাজীপুর মহানগর পতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

শনিবার (১৩ই ডিসেম্বর) বিকালে মহানগরের রথখোলা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক রাজদীঘির মোড় হয়ে শিববাড়ি মোর এলাকায় গিয়ে শেষ হয়।

মঞ্জুরুল করিম রনি সমাবেশে অংশ নিয়ে শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় তিনি চট্রগ্রাম বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতারের দাবী জানান।

তিনি আরো বলেন, দেশে পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা এই অশুভ শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, দেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিহত করবে।

মিছিলে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা আহমেদ আলী রূশদী, এডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ,ভিপি জয়নাল আবেদীন তালুকদার, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট নাসির উদ্দিন নাসির, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, খান জাহিদ, আতাউর রহমান, মাহমুদুল হাসান রাজু, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/