July 30, 2026, 9:53 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

শিরোনাম: গজারি বন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

Reporter Name

সংবাদ:মোঃ ফরিদ হোসেন গাজীপুর পতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গজারি বনের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান অভিযানে নেতৃত্ব দিয়ে মূল আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আসামি রাসেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে, তাকে গজারি বনের ভেতরে নিয়ে গিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেন।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও মামলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/