October 28, 2026, 1:35 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মণিরামপুরে শরীফ ব্রিকসের মাটির মিক্সার মেশিনে এক শ্রমিকের মৃ/ত্যু

Reporter Name

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলায় ইটভাটার ‘কাদামাটি ইট তৈরির মেশিন’-এ আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড ব্রিকস নামে এই ইটভাটায় ঘটনা ঘটেছে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস্ শ্রমিক হিসেবে কাজ করছেন জাকির মোড়ল। প্রতি বৃহস্পতিবার তিনি ‘কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করে থাকেন। ঘটনার দিন দুপুরে জাকির কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে।

ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। দুপুরে মেশিন পরিস্কার করার সময় দূর্ঘটনাবসত মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত হয়। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগীতা করা হবে। মণিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাটামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘন্টা প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/