October 28, 2026, 1:32 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

দিঘলিয়ার গাজীরহাট মন্দিরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের।

Reporter Name

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের অনুকূলে খুলনা জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের টাকা  আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

কালী মন্দীর কমিটির পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আভিযোগ দাখিল করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের উন্নয়নের জন্য এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আবেদন জানালে ২০২৪-২৫ অর্থবছরে খুলনা জেলা পরিষদ  মন্দীরটির উন্নয়ন বাবদ প্রকল্প পাশ হয়। কিন্তু একটা মহলের প্ররোচনায় ডোমরা এলাকার মৃত কার্তিক বিশ্বাসের পুত্র নারায়ন বিশ্বাস, অরুন রায়ের পুত্র মিঠুন রায় উক্ত মন্দীরের ভুয়া কমিটি দেখিয়ে আংশিক অর্থ তুলে অন্যের জমিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

প্রায় তিন যুগের অধিক সময় ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যে মন্দীরে পূজা আর্চনা করে আসছে সে মন্দীরটির উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। যারা অবৈধভাবে ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরে বরাদ্দকৃত সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে খরচ না করে অন্য স্থাপনা তৈরি করছে সেটা সরকারি অর্থ নয় ছয়। নির্দিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ ব্যয় না করে প্রতারণা ও দুর্ণীতির শামিল ।

এলাকাবাসী এ অনিয়ম ও সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে ব্যয় না করে অন্য কাজে ব্যয় করার ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণে ও সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/