October 28, 2026, 12:33 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বিএনপির হাইকমান্ড কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে সঠিক মূল্যায়ন করবেন বলে রামপাল -মোংলার মানুষ দলের উপর আস্থা রেখেছেন।

মোঃ শহিদুল ইসলাম

বাগেরহাটের মোংলা- রামপাল থেকে ফিরে ঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন বিভিন্ন আসনে ঘোষণা হলেও বাগেরহাট ১,২,৩, এ তিনটি আসনে প্রার্থীদের নাম স্থগিত রেখেছেন দলের হাইকমান্ড।
দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে
বাগেরহাটের রামপাল -মোংলার বিএনপি’র সবচেয়ে জনপ্রিয়,গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন –
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম মানুষই আছেন, যাঁদের জীবন সংগ্রাম, ত্যাগ ও আদর্শ একত্রে মিলিত হয়ে গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত।
রাজপথে ৩ বার গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পতিত হয়েছেন, তবুও থামেননি ন্যায়ের পথে পদযাত্রা।
৩৬টি মিথ্যা মামলা, ১৪ বার গ্রেফতার, ৭ বার রিমান্ডে অকথ্য নির্যাতন,এমনকি ২টি বানোয়াট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েও তিনি সত্য ও ন্যায়ের পতাকা অক্ষুণ্ণ রেখেছেন।সুদীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে
তিনি প্রমাণ করেছেন—
ত্যাগই তাঁর শক্তি, আদর্শই তাঁর পরিচয়, আর দলই তাঁর অনন্ত ভালোবাসা। দলকে ভালবাসার কারণে নিজ স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের পেটুয়া পুলিশ বাহিনী স্ত্রীর জানাজায় সরাসরি অংশ নিতে দেয়নি। সেই কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দল সঠিক মূল্যায়ন করবেন বলে রামপাল-মোংলার সাধারণ মানুষ দলের উপর আস্থা রেখেছেন ।

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর হাতে গড়া জাতীয়তাবাদী আদর্শের দল বিএনপির প্রতি তাঁর আনুগত্য আজ কিংবদন্তির সমার্থক।জিয়া পরিবারের প্রতি তাঁর আস্থা, বিশ্বাস ও অনুরাগ প্রমাণ করে—
তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন আদর্শিক সৈনিক।

দীর্ঘ ১৭ বছরের নিরলস সংগ্রাম ও ত্যাগের অমলিন ধারায় তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন সত্যনিষ্ঠ, নির্ভীক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে।
রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্ৰাম, মামলা ও হামলার মুহূর্তে
তিনি ছিলেন দলের নেতাকর্মীদের অটল সহযোদ্ধা, প্রেরণার উৎস, আশ্রয় ও ভরসা ।
রামপাল -মোংলার বিএনপি’র সবচেয়ে জনপ্রিয়,গরিব, দুঃখী, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন –
শত দুঃখে–কষ্টে পাশে থেকে, জনপদ হতে জনপদে ঘুরে উন্নয়ন, সেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে কৃষিবিদ শামীমুর রহমান শামীম জনগণের হৃদয়ে গড়ে তুলেছেন আস্থার এক অটুট দুর্গ।রাজনীতিকে তিনি দেখেছেন ক্ষমতার নয়—মানুষের কল্যাণের মহৎ দায়িত্ব হিসেবে।রামপাল–মোংলার মানুষের আজ এক গভীর বিশ্বাস—
বিএনপির হাই কমান্ড তাঁর প্রতি সুবিচার করবেন,
কারণ তিনিই সেই নেতা, যাঁর নাম উচ্চারিত হয় ভালোবাসা, বিশ্বাস ও আশার প্রতীকে।
জনগণের অপরিসীম সমর্থন ও অগাধ আস্থা নিয়ে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হবেন—যা অন্য কোনো প্রার্থীর পক্ষে কল্পনাতীত।

তিনি শুধু একজন রাজনীতিবিদ নন—
তিনি জনতার প্রেরণা,আদর্শের প্রতীক,এবং রামপাল–মোংলার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা।

এ অঞ্চলের মানুষের বিশ্বাস দলের দুর্দিনে
হামলা-মামলার শিকার ফ্যাসিস্ট এর পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে আহত
একাধিক মামলার আসামি সীমাহীন নির্যাতনের শিকার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে নিশ্চয়ই দলের হাইকমান্ড মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা।



https://www.facebook.com/share/1HLvQCbic1/