October 28, 2026, 1:23 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন করা হয়েছে।

বালাসীঘাট হইতে বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

রবিবার রাতে জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ব্রহ্মপুত্র নদী পাড়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। এবারের স্লোগানের প্রতিপাদ্য বিষয় ছিল, আইসো বাহে, বালাসী বাঁচাই বাস্তবায়ন চাই, দিতে হবে”।

এতে মশাল হাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়রা অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, বালাসী বাচাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এস এম হুনান হক্কানী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকশী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজর বীন কেনান হক্কানী প্রমুখ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, এই সেতু বাস্তবায়ন হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

এতে অর্থনীতি, কৃষি ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নদীর দুই তীরের বাসিন্দাদের আশার প্রতিফলন ঘটবে এবং দ্রুত দেশের সমৃদ্ধি অর্জিত হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/