October 28, 2026, 1:22 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

শার্শা উপজেলা বিএনপি সভাপতি ওসমান গণির স্ত্রী ইন্তেকাল করেছেন

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ১০ নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওসমান গণির স্ত্রী ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে। জানাজায় অংশগ্রহণ করেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ১০ নং ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, ওসমান গণি সাহেবের স্ত্রী ছিলেন একজন পরহেজগার ও সমাজপ্রিয় নারী। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হলো।
মরহুমার মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীরা মরহুমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/