October 28, 2026, 11:39 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গাইবান্ধায় অটো ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক চারজন।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধায় সংবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর উপজেলা পুলিশ।সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটায় এলাকা থেকে অটো ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত ও তার স্ত্রী মনিরা আক্তার, ননদ কনা আক্তার ও তার স্বামী রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাদ মিয়া।

পুলিশ জানায়, সকালে জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটো রির্জাভ ভাড়া করে দুই নারীসহ ৪ জন অটো যাত্রী।
চান্দের ভিটা এলাকার পাশাপাশি পৌঁছালে আকস্মিকভাবে অটো থামিয়ে অটো চালক আমিনুল ইসলাম কে বেদম মারপিট করে রাস্তার পাশে তাকে ফেলে রেখে অটো নিয়ে পালানোর সময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ওই সময় অটো সহ ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা ।
এ খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অটো চালককে উদ্ধার করে এবং ৪ ছিনতাইকারীকে আটক করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটক ৪ জনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
তারা বিভিন্ন সময়ে দীর্ঘদিন থেকে সংবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত।



https://www.facebook.com/share/1HLvQCbic1/