June 13, 2026, 4:14 am
শিরোনাম:
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন শনিবার দিনব্যাপী ১২ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১ টি কর্মসূচীতে অংশগ্রহন করবেন। গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আটক ২ বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মুকসুদপুরে সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের রৌমারী সীমান্তে পুশইনের অপচেষ্টা: বিজিবি ও জনতার জাগ্রত প্রতিরোধ বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকের বিরুদ্ধে ওসি’র ‘জিরো টলারেন্স’ ঘোষণা ​গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ জেলা পরিষদের দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন পর্যটন স্পট উপেক্ষা করে রেস্ট হাউস আঙিনায় নির্মাণ, সমালোচনার মুখে- সদস্য সাইফুল ইসলাম রিমন।

নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আটক ২

Reporter Name

নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আটক ২

মোঃ রাজু মিয়া
(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক (অটো) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে পুলিশ আটক করেছে।
নিহত শহিদুল মাতুব্বর (৪০) মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত ছালাম মাতুব্বরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়,গত ৬জুন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী নূর হোসেন মাইকেল ও পলাশকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজৈর উপজেলার পান্তাপাড়া এলাকার কালামৃধা সড়কের পাশের একটি জলাশয় থেকে ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য পুলিশের তদন্ত অব্যাহত রেখেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/