June 5, 2026, 11:52 pm
শিরোনাম:
বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ সদর থানার পৃথক অভিযানে ১৪৪পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে হেরোইন, গাঁজা উদ্ধার; ২ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার গাছা থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক গাজীপুর প্রতিনিধি | গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযান: ইয়াবা উদ্ধারসহ কারবারি গ্রেফতার ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতায় মুকসুদপুর পৌরসভা: বর্জ্য অপসারণ কার্যক্রমে ইউএনওর সরেজমিন তদারকি সদর থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name

বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৩ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলা, গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি অস্ত্র মামলার এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত মোঃ আহাদ জয় (২০), মোঃ আব্দুল মান্নান (৩০), মোঃ আব্দুর রহিম (৩৫) এবং মোঃ সাকিব (২৬)।
এছাড়া জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জহিরুল ইসলাম ওরফে বাবুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জয়দেবপুর থানার এফআইআর নং-৬৯, তারিখ ১৫ জুন ২০১৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
অভিযানে আরও দুইজন সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদুল রহমান ফরহাদ এবং আকলিমাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর সিআর নং-৩/২৬, তারিখ ২১ মে ২০২৬ মামলার পরোয়ানা কার্যকর করা হয়েছে।
অপরদিকে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল হাকিমকেও গ্রেফতার করেছে পুলিশ।
বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/