October 28, 2026, 1:49 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক।

Reporter Name

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত-সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৩২-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত যুবক মো. নুরুল ইসলাম (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত রমজান আলীর ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধেও কঠোর অবস্থান বজায় রেখেছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এ সফল অভিযানের প্রশংসা করে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত ও ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক কারবারিদের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়েও ব্যাটালিয়নটি একাধিক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করে প্রশংসা অর্জন করেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/