October 28, 2026, 11:39 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

রাষ্ট্র কাঠামো লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে শার্শার গোগায় উঠান বৈঠকে: তৃপ্তি

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি

রবিবার (২৬ অক্টোবর) শার্শা উপজেলার গোগা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।উক্ত সভায় সভাপতিত্ব করেন গোগা গ্রামের মোঃ সরোয়ার মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ হামিদ সর্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা। এছাড়াও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, তৃপ্তি সাহেবের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় তৃপ্তি সাহেব বলেন, গত ১৭ বছর এই এলাকায় মানুষ চাকরি ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করা হবে। মানুষের অধিকার ও সুযোগ ফিরিয়ে দিতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/