June 5, 2026, 11:25 pm
শিরোনাম:
বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ সদর থানার পৃথক অভিযানে ১৪৪পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে হেরোইন, গাঁজা উদ্ধার; ২ মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবী গ্রেফতার গাছা থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক গাজীপুর প্রতিনিধি | গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযান: ইয়াবা উদ্ধারসহ কারবারি গ্রেফতার ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতায় মুকসুদপুর পৌরসভা: বর্জ্য অপসারণ কার্যক্রমে ইউএনওর সরেজমিন তদারকি সদর থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসন থানার বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযান: ইয়াবা উদ্ধারসহ কারবারি গ্রেফতার

Reporter Name

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিবির অভিযান: ইয়াবা উদ্ধারসহ কারবারি গ্রেফতার

মোঃ সুমন মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং একজন মাদকসেবী আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৩১ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রাম থেকে মো. হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এরপর একই রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে জানিপুর পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭)-এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে দুটি নীল জিপার প্যাকেটে রাখা মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও তিনজন ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৪, তারিখ: ৩১ মে ২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/