October 28, 2026, 2:20 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানার বিশেষ অভিযানে ৪ আসামী গ্রেফতার আদালতে প্রেরণ করেছে পুলিশ

Reporter Name

বাসন থানার বিশেষ অভিযানে ৪ আসামী গ্রেফতার

আদালতে প্রেরণ করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি | গাজীপুর

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৪ মে ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ জন প্রসিকিউশনভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেফতার হওয়া আসামীরা হলেন— মোঃ খোদা বক্স (৬৩), পিতা মৃত আব্দুর গফুর প্রামানিক, সাং গোবিন্দপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ; বর্তমানে নাওজোড়, হোসেন মার্কেট এলাকায় বসবাসরত। আশরাফুল ইসলাম (২১), পিতা মমতাজ, সাং গোয়াতা, থানা রাণীনগর, জেলা নওগাঁ; বর্তমানে বাসন সড়ক এলাকায় বসবাসরত। মোঃ মকবুল মন্ডল (৩২), পিতা আজগর মন্ডল, সাং চারপাড়া, থানা শ্রীবর্দী, জেলা শেরপুর; বর্তমানে নাওজোড় এলাকায় বসবাসরত। এছাড়া মোঃ হাবিবুর রহমান (২৮), পিতা সোনামিয়া, সাং চিতলী উত্তরপাড়া, থানা মিঠাপুকুর, জেলা রংপুর; বর্তমানে নাওজোড় বাবু মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

বাসন থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/