ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগে পরিবর্তন দীপক মজুমদারের সফলতা
রবিন হোসেন ময়মনসিংহ সদর প্রতিনিধি
ময়মনসিংহ নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার। তার দক্ষ নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপে নগরীতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।
নগরবাসী প্রতিনিয়ত তার কাছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা সহজেই পেয়ে যায়। বর্তমান প্রশাসকের নেতৃত্বে তিনি নিয়মিত নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ এখন থেকে প্রতিদিন বিশেষ কার্যক্রম করে যাচ্ছেন।
জানাযায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নীরলস কাজ করে যাচ্ছেন দীপক মজুমদার।
সেই সাথে নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।