July 30, 2026, 9:54 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ মোঃ রাজু মিয়া- (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

Reporter Name

মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মোঃ রাজু মিয়া-
(গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৯ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা: রায়হান ইসলাম শোভন,মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মদেব মন্ডল,বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা: সোহরাব হোসেন কোবাদ ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।
অনুষ্ঠানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত কুইজ এবং ৯ম শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা বিজয়দের মধ্যে অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির পুরস্কার প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/