যশোরের কেশবপুর উপজেলায় সংঘবদ্ধভাবে ডাকাতকালে দুই জন সদস্য কে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১৩০ ঘটিকার দিকে উপজেলার মঙ্গলকোট/ ভাদুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কেশবপুর পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ একদল ডাকাত ভাদুড়িয়া এলাকায় ডাকাত গাছ ফেলে ডাকাতি করছে । এসময় স্থানীয়রা দুইজন ডাকাতকে আটক করে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন-খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬নং ওয়ার্ডের বাতিখালি গ্রামের কিশোর কুমার কেষ্টের ছেলে রুদ্র মণ্ডল এবংপাইক গাছা উপজেলার ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মোট ১২ ছিলো। ডাকাত করার সময়ে জনতা দুইজনকে আটক করে। এছাড়াও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। ঘটনাটির পর থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে।
কেশবপুর থানার ওসি আরও জানান, শুক্রবার আটক দুইজনকে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।