October 28, 2026, 4:42 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-কে দেখতে চায় সর্বস্তরের মানুষ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার, বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি:

Reporter Name

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-কে দেখতে চায় সর্বস্তরের মানুষ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার, বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি:

​বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সম্প্রীতির ধারক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার দাবি তুলেছেন স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
​তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন এই তরুণ নেতা। সমাজের বিভিন্ন মহলে তিনি একজন ত্যাগী, সৎ ও সমাজমুখী ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-এর রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে। পরবর্তীতে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাহাড়ের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তার সাহসী অবস্থান তাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে এসেছে। স্থানীয়রা জানান, বিগত সরকারের সময় এবং আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর প্রাণনাশের হুমকির মুখেও তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন।

​জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় এবং ১৪টি নৃ-গোষ্ঠী বাঙ্গালি-অবাঙ্গালির মধ্যে ঐক্য বজায় রাখতে তিনি ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও শিক্ষামূলক কাজেও তার অবদান অনস্বীকার্য। তিনি নাইক্ষ্যংছড়ি তরুণ প্রজন্ম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য চট্টগ্রামে সংগীত শিক্ষা ও গণপাঠাগারসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সরাসরি যুক্ত।

​বান্দরবানের সাধারণ মানুষের মতে, জেলার সার্বিক উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে একজন যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে জেলার চিত্র বদলে যাবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।

​বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বান্দরবানবাসী।



https://www.facebook.com/share/1HLvQCbic1/