October 28, 2026, 4:45 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বান্দরবানের আলীকদম উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন আলীকদম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Reporter Name

বান্দরবানের আলীকদম উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন আলীকদম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

বান্দরবানের আলীকদম উপজেলায়,গত ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত আলীকদম বাজারস্থ অর্কিড রেস্টুরেন্টে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি শক্তিশালী, কার্যকর ও অংশগ্রহণমূলক প্রেসক্লাব গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এস এম জিয়াউদ্দিন জুয়েল (দৈনিক যায়যায় দিন)। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এস এফ এম মোস্তাঈন বিল্লাহ (দৈনিক আমাদের চট্টগ্রাম) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ হিমন (বিজয় টিভি)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রশান্ত দে দ্বীপ (দৈনিক ইত্তেফাক), চাই এ মং মার্মা (রাইজিং বিডি), আবু জুয়েল নুরখান (দৈনিক সোনালী কণ্ঠ) এবং মোঃ সাহেদ (দৈনিক গণকণ্ঠ)।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা হবে।

এদিকে স্থানীয় বিভিন্ন মহলে নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আলীকদমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুসংহতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও জোরদার হবে।

সচেতন মহল মনে করছে, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে আলীকদম প্রেসক্লাব একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/