বাসন থানায় বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৮ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর প্রতিনিধি, মোঃ ফরিদ হোসেন:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে মোঃ আলমগীর হোসেন ফারুক (২৫), পিতা- হাজী মোঃ নুরুল হক, সাং- দিঘিরচালা, থানা- বাসনকে আটক করা হয়।
এছাড়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী মোঃ রিপন (৩৮), পিতা- মোঃ সেলিম, গ্রাম- নাওজোড় (বিএসটি মোড়), থানা- বাসনকে গ্রেফতার করা হয়।
দেশীয় অস্ত্র মামলায় এজাহারভুক্ত কুখ্যাত ছিনতাইকারী হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন—
মোঃ সফি উদ্দিন (৫৮), গ্রাম- আউটপাড়া, বাসন;
মোঃ সোহাগ (২৪) ও মোঃ সাইফুল ইসলাম (২৫), উভয়ের স্থায়ী ঠিকানা শেরপুর সদর হলেও বর্তমানে দিঘিরচালায় বসবাসরত;
এবং মোঃ সুজন মিয়া (২৬), যার স্থায়ী ঠিকানা রাজশাহী হলেও বর্তমানে ভোগড়ায় বসবাস করছেন।
এছাড়াও সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে বিপ্লব চক্রবর্তী (৩৫), গ্রাম- তেলীপাড়া এবং মোঃ শামীম (৩২), গ্রাম- ভোগড়া (বাসন সড়ক) কে গ্রেফতার করা হয়।
বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।