October 28, 2026, 4:37 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

গোবিন্দগঞ্জে আইনমন্ত্রী আসাদুজ্জামানের আকস্মিক সফর গাইবান্ধা জেলা প্রতিনিধি

Reporter Name

গোবিন্দগঞ্জে আইনমন্ত্রী আসাদুজ্জামানের আকস্মিক সফর
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে এক অঘোষিত ও আকস্মিক সফরে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ১৯ এপ্রিল রবিবার বিকেলে মন্ত্রী কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই শালমারা গ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড.আহসান হাবীব ছানা মিয়ার বাসভবনে পৌঁছান।

সরকারের একজন শীর্ষপদস্থ ব্যক্তির এমন সহজ-সরল ও নিরহংকারী আগমনে পুরো গ্রামে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পরিদর্শনকালে আইনমন্ত্রী অধ্যাপক ছানা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। মন্ত্রীর এই আন্তরিক আচরণ ও তৃণমূলের মানুষের সঙ্গে মিশে যাওয়ায় উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

এ সময় মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/