October 28, 2026, 5:25 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

সুয়ালকে বর্ণিল আয়োজনে মাহা সাংগ্রাই পোয়েঃ ১৩৮৮ উদ্‌যাপন।মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

Reporter Name

সুয়ালকে বর্ণিল আয়োজনে মাহা সাংগ্রাই পোয়েঃ ১৩৮৮ উদ্‌যাপন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা:

মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব “মাহা সাংগ্রাই পোয়েঃ ১৩৮৮” উদ্‌যাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার সুয়ালক মাঝেরপাড়া মাঠ প্রাঙ্গণে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে মৈত্রী পানি বর্ষণ (পানি খেলা), ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য জনাব সা চিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব থানজামা লুসাই, জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান।

উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা পানি খেলা সকল বয়সী মানুষের মাঝে আনন্দ, সম্প্রীতি ও শুভকামনার বার্তা ছড়িয়ে দেয়। পাশাপাশি আয়োজিত বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা শিশু-কিশোরসহ সকলের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার নান্দনিক উপস্থাপন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/